স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জুনায়েদ নামের (১৪) এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
নিহত মোঃ জুনায়েদ (১৪) উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র ।
গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে নবম শ্্েরণীর ছাত্র।
গতকাল শনিবার রাত পৌণে ১২ টার দিকে এ দুঘর্টনা ঘটে। রোববার দুপুরে পেন্নাই ঈদগাহ মাঠে জানাজা শেষে পেন্নাই কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতরাতে মোঃ জুনায়েদ (১৪) ব্যাটমিন্টন খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ সময় তাকে উদ্ধার করতে এসে তার চাচাত ভাই তানজিদ (১৫) গুরুতর আহত হয়। তাকে গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম দুপুরে জানান, এ বিষয়ে আমরা অবহিত নই।

















































