শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৫

ro

পূর্বাশা ডেস্কঃ

দাবি আদায় ও আলোচনার আহবান না জানানো পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

রোববার পৌনে সাতটায় খালেদা জিয়ার সাথে দেখা করার পর কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভারতের বিজেপির প্রধান অমিত শাহ প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাথে অমিত শাহ’র ফোনালাপ হয়েছে। তবে ব্যক্তিগত ভাবে এটি নিয়ে বেগম জিয়া আলোচনা করতে চান না।

বেগম খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ রাখার ব্যাপারে ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, একটা জেল খানার যতজন না পুলিশ থাকে তার চেয়ে অধিক পুলিশ বেগম জিয়ার কার্যালয়কে অবরুদ্ধ করে রেখেছে।

বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে রফিক বলেন, বর্তমানে বেগম জিয়া সুস্থ আছেন।

সোমবার আওয়ামীলীগের সমাবেশের কথা উল্লেখ করে ব্যারিস্টার রফিক বলেন, বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না অথচ তারা নিজেরা সমাবেশ করবে। তাহলে দেশে আইনের শাসন রইল কোথায়।

তিনি বর্তমান সরকারের কথা উল্লেখ করে বলেন, আমরা আশা করছি সরকারের অতিশীঘ্রই বোধদয় হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রের ধারা বজায় রাখবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি