শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে জামায়াত-শিবিরের ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৫

তাওহিদ হোসেন মিঠুঃ

যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার লাকসাম উপজেলায় জামায়াত-শিবিরের ১২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকালে পুলিশ বাদি হয়ে লাকসাম থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা সবাই উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার স্বার্থে আসামিদের পরিচয় জানানো যাবে না।

উল্লেখ্য যে, গত রোববার রাত সোয়া ৭ টায় কুমিল্লার লাকসাম উপজেলার বাইপাস এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাকে অগ্নিসংযোগ ও ৪টি বাস ভাংচুর করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি