বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিরস্ত্রীকরণ ও জন নিরাপত্তা : এশিয়ার প্রেক্ষিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

22
অধ্যাপক মোঃ আলী আশরাফ এম.পি
সাবেক ডেপুটি স্পীকার
বাংলাদেশ জাতীয় সংসদ।

হাজার বছর পূর্বে জাবীর বীন হায়ান নামে এক আরব বিজ্ঞানী বলেছিলেন যে, একইট পরমানূর বিভক্তি জণিত উদ্ভুত শক্তি বাগদাদ আয়তনের একটি নগরীকে ধ্বংস করতে যথেষ্ট। সহস্র বছর পরে- দূর্ভাগ্যবশত তার সেই বিবৃতিকে আমরা সত্য বলে জানতে পারলাম। একটা আণবিক বোমার নরকীয় শক্তি দেখতে যদি হিরোশিমা ও নাগাসাকিতে উপস্থিত থাকতেন, সেক্ষেত্রে এমন অভ্রা ভবিষ্যত কথনের জন্য তাঁর হয়তো ঘৃণার উদ্রেক হতো। প্রতি বছরে আগষ্ট মাসটিকে আমরা ‘হিরোসিমা দিবস’ পালন করি বিবেকের দংশন আর অপরাধী মন নিয়ে । বিস্ময়াহত হয়ে জানতে ইচ্ছা হয় কেন এমন হলো? ৩ লক্ষ ৪০ হাজার নিরীহ জীবন এটা ছিল যথার্থ বিনিময় মূল্য? এমন একটি আণবিক ধ্বংসযগ্ম কি অনিবার্য ছিল? এটা কি এড়ানো যেতো না? এর পুনরাবৃত্তি কি আবার কোথাও ঘটতে পারে? কবে অবসান ঘটবে এমন মূঢ়তা ! হিরোশিমা বিপর্যয়ের পর ৫০ বছর কেটে গেছে। এই ঘটনা যে ইতিহাসের এক বিচ্যুতিমাত্র এবং তা পূর্ণবার আবির্ভূত হবে না-এই নিশ্চয়তারপথে আমরা বেশীদূর এগোতে পারিনি । কিছু চুক্তি আর কনভেনশন স্বাক্ষরের বাইরে আমাদের তৎপরতা একটা সর্বাত্মক পারমানবিক যুদ্ধের ভীতি থেকে বেরিয়ে আসার পক্ষে প্রণিধানযোগ্য নয়। বরং মনে হচ্ছে আমরা আরো একটা বৃহত্তম হিরোশিমার দিকে এগিয়ে চলেছি। ধ্বংসের এ পথ যেন সুপ্রোথিত সন্নিকট ও অনিবার্য। আলোচ্য প্রবন্ধ হিরোশিমা বিপর্যয়ের প্রতি নিবন্ধ। এটা শুধু এশিয়ার ঘটেছে বলে নয়: বরং এটা আমাদের বিবেকের প্রতি ও একটা কষাঘাত। এই ঘটনা যুদ্ধের ভয়াবহ স্মৃতিকেই উসকে দেয়। আলবার্ট আইন স্টাইন যথার্থ-ই বলেছিলেন পরমানু বিভাজন আমাদের চিন্তা চেতনার সবকিছুকে উল্টপালট করে দিয়েছে এবং একই ভাবে আমরা ধাবিত হচ্ছি এক অজানা বিপর্যয়ের দিকে । যুদ্ধ হিরোশিমা ও নাগাসাকিতে মানবজাতিকে প্রায় বিলুপ্ত করে ফেলেছিল। সৌভাগ্যবশত: মানব-জাতি তার জীবন ও অস্তিত্বের একটা নতুন ইজারা পেয়েছে। টিকে থাকার স্বার্থে হিরোশিমা মত ঘটনার পুনবরবৃত্তি মানব জাতি গ্রহণ করতে অপরাগ। আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মহাদেশ এশিয়ার মানব সভ্যতার প্রথম যে পদচারনা শুরু হয়েছিল তা কখন ও শেষ হয়ে যাবে না মর্মে আমাদের নিশ্চিত করতে হবে। ইসলাম,খৃষ্ট ধর্ম, বৌদ্ধবাদ, হিন্দুবাদ, ইহুদীবাদ ইত্যাদি সমস্ত মহান ধর্ম বিশ্বাসের জন্য পৃথিবী এই মহাদেশের কাছে ঋণী। বিগত সহস্রাব্দে এই মহা দেশে মানব জাতি কে আধ্যাত্মিক দিক নির্দেশনা দিয়েছিল এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সহিষ্ণুতা,মর্যাদা ও শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করেছিল। কিন্তু দিব্যদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের অর্ন্তধানের অব্যবহিত পরে এর অধিবাসীদের দূ:খ কষ্ট শুরু হয়। বিশ্বের দুই তৃতীয়াংশ জনসংখ্যা অধ্যুষিত এশিয়া এখন নৈতিক দায়িত্ব মানবজাতির নিয়তি বিনির্মান করা। বিংশ শতাব্দী বিশেষত এশিয়ার জন্য একটি সন্ত্রাস ও দুর্দশা কবলিত শতাব্দী। অন্যান্য মহাদেশের তুলনায় এশিয়া দ্বিতীয় যুদ্ধোত্তর কালে সর্বাত্মক যুদ্ধ অধিকতর প্রত্যক্ষ করেছে। এর দুটি দেশ দুই পরাশক্তির সাথে র্দীঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই সময়কালে এশিয়ার অধিকাংশ দেশ তাদের প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই সময়কালে এশিয়ার অধিকাংশ দেশ তাদের প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। সীমান্ত সংঘর্ষ এখানে গা-সওয়া হয়ে গেছে। বিতর্কিত ভূমি, দর্গম পর্বতশৃঙ্খ,প্রত্যন্ত ও সমুদ্রস্থ দ্বীপপুঞ্জ নিয়ে দাবী, পাল্টা দাবীর সীমা পরিসীমা নেই। পারস্পারিক সম্পাদিত সমুদ্রসীমা কার্যত অস্তিত্বহীন হলেও এ নিয়ে বিবাদ-বিসম্বাদ রেগেই আছে। বিবাদ চলছে আর্ন্তজাতিক নদীর পানি ভাগ-বাটোয়ারা নিয়েও । এ সংঘাত যেন চিরন্তন অথচ এর কারন তুচ্ছ বা এড়ানোর যোগ্য। এখন সম্ভবত: এশিয়ার জন্য সময় এসেছে ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে শিক্ষা গ্রহণ করার। ১৮৬৫ সালের পর থেকে উত্তর আমেরিকার মাটিতে বড় কোন যুদ্ধ সংঘঠিত হয়নি। ১৮৯৯ সালের স্পেন মার্কিন যুদ্ধের পর মহাদেশীর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বা করেছে সবই বিদেশের মাটিতে। এমনকি এ শতাব্দীতে সংঘঠিত দু-দুটো বিশ্ব যুদ্ধের সময়ও মহাদেশটি ছিল অনাঘ্রাত। এ দিক নিয়ে ইউরোপের অভিজ্ঞতা কিছুটা কম শান্তিকামী। যুদ্ধের দাবানল এ শতাব্দীর অন্তত: দুবার লন্ডভন্ড করেছে এ অঞ্চলকে। তবে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে এ মহাদেশ অপেক্ষাকৃত ভাবে শান্ত আছে, পশ্চিম ইউরোপেও কোন যুদ্ধ সংঘটিত হয়নি। মহাদেশীয় শক্তি বৃটেন ও ফ্রান্সের মধ্যেকার যুদ্ধ লিপ্ত হবার মূলে ছিল ঔপনিবেশিক স্বার্থ। বলকান অঞ্চল ব্যতিত গোটা পূর্ব ইউরোপও ঐ সময় শান্তির আর্শীর্বাদপুষ্ট ছিল। বাকী যুদ্ধ-মুক্ত মহাদেশ হচ্ছে ওশানিয়া। এখন প্রশ্ন হচ্ছে কেন এশিয়া,আফ্রিকা ও কিছুটা কম হলেও লাতিন আমেরিকায় যুদ্ধ এমন সর্বব্যাপী ,এমন অপরিহার্য? বিগত কয়েক দশক থেকে মানব জাতি অন্য একটা ফ্রন্টে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং গুটিবসন্ত সহ অনেক রকম প্রাণসংহারী রোগের বিরুদ্ধে বিজয় সংহত করেছে। উত্তর আমেরিকা ও ইউরোপ যেমন পোলিও নির্মুল করেছে পাশাপাশি নিজেদেরকে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এবং এশিয়ার বুক থেকে এর ভয়াল উপস্থিতি মুছেলেবার এটায় প্রকৃষ্ট সময়। বস্তুত যুদ্ধ একটি রোগ, একটা মানসিক অস্থিরতা। প্রণঘাতী জীবানুর প্রবনতাকে এটা অনুসরন করে। এটা আমাদের মনকে দুষিত করে আমাদের ভেতর কার নিকৃষ্টতম প্রবনতাকে উসকে দেয়। ক্ষতিকর এর জিনিসটি সুপ্ত থাকতে পারে,এর লক্ষনগুলো অদৃশ্যমান হতে পারে সর্বোপরি অর্ন্তঘাতী হতে পারে। এই স্বার্থন্ধ পৃথিবীতে যুদ্ধের দেবতাকে পুজা করা হয়। রাষ্টগুলো মহিমা ও গৌরব অনুসন্ধানে যুদ্ধ যাত্রা করে। এই যুদ্ধ কবলিত মানসিকতা আন্ত:রাষ্ট্র সম্পর্ককে শুন্যের কোটায় নামিয়ে আনে। যুদ্ধে একটি রাষ্ট্রের যদি লাভ হয় তবে তা অপর একটি রাষ্ট্রের ক্ষতিগ্রস্থ হবার বিনিময়ে। আমরা প্রায়ই ভুলে যায় যে, বর্তমান বিশ্বে একটি জাতি বা রাষ্ট্র অস্তিত্ব অর্জন করে কেবল মাত্র তার গঠনকারী উপাদান জনগনের স্বার্থকে সমৃদ্ধতর করতে। এটা বরংবার এড়িয়ে যাওয়া হয় যে, রাষ্ট্র নিজে কোন উদ্দেশ্যে নয় বরং উদ্দেশ্য পুরনের একটা মাধ্যম মাত্র। এটা সেই উদ্দেশ্য যা এর নাগরিকদের প্রত্যাশাকে পরিপূর্ণ করে। কিন্তু এই সময়কার রাজনীতিতে একটা রাষ্ট্র ও তার নীতি নির্ধারনকরা প্রায়ই হয়ে উঠে আত্মকেন্দ্রিক জন্তু যা সংখ্যাগরিষ্ঠ জনগনের স্বার্থ থেকে বিযুক্ত ও বিচ্ছিন্ন। রাষ্ট্র হয় যুদ্ধ এবং যুদ্ধবাজদের হাতে বন্দী। এসব দেশের নাগরিকরাও একই ভাগ্য বরন করে। কখন একটা রাষ্ট্র সাময়িক শক্তিতে বলিয়ান হয়ে উঠতে লালায়িত হয়ে উঠে? নিরাপত্তার অভাববোধ পাশাপাশি প্রতিবেশী কর্তৃক আক্রান্ত হবার ভীতি একটা দেশকে সমরশক্তির দিকে ঝুঁকবার সবচেয়ে শক্ত অজুহাত এনে দেয়। দ্বিতীয়ত: একটি অভ্যন্তরীণ কোন্দল ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন একটা রাষ্ট্রে সামরিকতন্ত্রের উদ্ভব ঘটাতে পারে। তৃতীয়ত: একটি অগনতান্ত্রিক ও অত্যাচারী সরকার তার শক্তি সংহত ও স্বৈরতন্ত্রকে পাকাপোক্ত করতে গিয়ে সামরিক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। ফলশ্রতিতে একটি দেশ সামরিক কাঠামোর রূপ পরিগ্রহ করতে পারে। সর্বোপরি রাষ্ট্র প্রকাশ্যে বা প্রচ্ছন্নভাবে সামরিক তন্ত্রের শিকারে পরিণত হয় যখন দেশটির জাতীয় আয় ও সম্পদের বন্টন সংখ্যাগরিষ্ট জনগনের স্বার্থকে এড়িয়ে চলে ও ক্ষতিগ্রস্থ করে। এখন সভাবতই প্রশ্ন জাগে, এসব পুর্বশর্তাবলী কি এশিয়ায় বিরাজ করছে? দুভার্গ্যবসত: এর জবাব ধনাত্মকই হবে । হা সত্যি সত্যি এশিয়ায় তা বিরাজ করছে । কেন না বিভেদ ও সংঘাত সংখ্যালঘু শাসকদেরকে সুবিধা এনে দেয়। শুধু মাত্র একটা সত্যিকারের গণতান্ত্রিক ধাঁচের সরকারই পারে একটা রাষ্ট্রকে অপেক্ষাকৃত কম যুদ্ধংদেহী ও বেশী মানবীয় করতে। তবে সভাব সহজে যায় না, উত্তরাধিকার সুত্রে পাওয়া উপনেবেশিক আইন সহজে উৎখাত হবার নয়। আমাদেরকে মধ্যে যারা মুক্তিযুদ্ধের অংশ নিয়েছিলাম। অনেকগুলো মুল্যবান বছর জেলে পচেছিলাম, তারা আরও অধিকতর ত্যাগ স্বীকার করার ব্যাপারে অবসাদগ্রস্থ। রাজনীতিক ও জনগণের প্রতিনিধি,যাদের হাতে রাষ্ট্রের তত্ত্বাবধান ন্যস্ত রয়েছে, তাদের কাছে গণতন্ত্রোয়নের অর্থ হচ্ছে কম ক্ষমতা ও সবিধাবাদি । এরই ফলশ্রুতিতে গণতান্ত্রিক মূল্যবোধ এশিয়ায় আশানুরূপ শিকড় গাড়তে পারেনি। গনতান্ত্রিক সহাবস্থানে, জবাবদিহিতা ও সচ্ছতার অভাবে একটি রাষ্ট্র আত্ম- প্রবঞ্চনামূলক কাঠামো পরিগ্রহ করে। আমরা পার্লামেন্টারিয়ানরা জনপ্রতিনিধি হিসেবে আমাদের দেশও জনগনকে অর্থহীন সংঘাতের কবল থেকে বাঁচাতে পারি।শুধু মাত্র আমরাই পারি এর মহাদেশকে তথা এই বিশ্বকে আমাদের ভবিষ্যতের উত্তরাধিকারদের জন্য অধিকতর নিরাপদ করতে। সেক্ষেত্রে আমাদের সর্বাগ্রে নিরাপত্তা ধারণাটিতে জটাজালমুক্ত হতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি