ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ডিবি পুলিশের কন্সটেবল আমিনুলসহ ৯ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ২ শতাধিক রাবার বুলেট ছুড়ে।
আহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলে কুমিল্লা ডিবি পুলিশের কন্সটেবল কামরুল হাসান ও কোতয়ালী যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেন । তাদেরকে এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। এ সময় সময় টিভির টিভির প্রতিনিধি বাহার রায়হানকে মারধর করা হয়।
আহতদের মধ্যে কোতয়ালী যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেনসহ ২ জন সদর হাসপাতালে ও ২ কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেলা ১১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রায় ৫০ টি ককটেল বিস্ফোরণ ঘটে । এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রায় ২ শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে । এসময় পুলিশের সাথে র্যাব ও বিজিবিও পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে । হামলার পর বেলা ১১ টার পর বিএনপি কার্যালয় ফাকাঁ হয়ে যায় । কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে । কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আমাদের একজন ডিবির কন্সটেবলকে আহত করা হয়েছে। তিনি পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তার মাথার বাম পাশে দুটি সেলাই করা হয়েছে।




















































