শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর দেখা করতে না পারা অমানবিক ও লজ্জাজনক: ইকবাল সোবহান


প্রধানমন্ত্রীর দেখা করতে না পারা অমানবিক ও লজ্জাজনক: ইকবাল সোবহান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৫

ikbal20140830203136

স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে দেখা করতে না পারার ঘটনাকে অমানবিক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

রাত ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদার গুলশান কার্যালয়ে প্রবেশ না করে চলে যাওয়ার পর ইকবাল সোবহান চৌধুরী এমন মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন মা হিসেবে, মানবিক কারণে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসেছিলেন। কিন্তু তাকে প্রবেশ করতে না দেওয়া লজ্জাজনক ও অমানবিক।

ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি