নেকব হোসেন
কুমিল্লা জেলার বুড়িচং উজেলায় অবস্থিত রামপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে গতকাল শনিবার। বিদ্যালয় মাঠে আয়োজিত ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনসহ ৫ বিচারক। এতে আনন্দের ঢল পড়ে ওই উপজেলাজুরে। দেশের মফস্বল কোন এলাকায় এই প্রথম এতোসংখ্যক বিচারকের উপস্থিতিতে উজ্জীবিত হয়েছেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সফল করতে দীর্ঘ এক মাস ধরে স্থানীয় লোকজন অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদেও সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী এড: আবদুল মতিন খসরু এমপি, শ্রম এপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা, বিচারপতি এ. এফ. এম. আবদুর রহমান, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো: নুরুল ইসলাম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কর্মকার, কুমিল্লার জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ওই উপজেলায় অবস্থিত সোনার বাংলা কলেজেরে অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ প্রমুখ।


















































