স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের নোয়াপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুবির্ত্তরা। বাসটি দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে।
শনিবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নোয়াপাড়ায় মেকানিক দোকানের সামনে ছিল। দুবৃর্ত্তরা রাতে বাসটিতে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

















































