শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৫

mp-2 copy
শরীফ আহমেদ খান জুয়েল
শিক্ষার মান উন্নয়নে ঝড়ে পড়া রোধ কল্পে দোল্ল্ইা নবাবপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী’র সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন-সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল বকসী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, নোয়াবপুর ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো.হারুনুর রশিদ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, দোল্লাই নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.সাহেব আলী মাষ্টার, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম কমিশনার, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো.মনির খন্দকার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আশেকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা আবুল কাশেম, কাউন্সিলর সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি