বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা জেলায় বুধবার থেকে ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি । এ হরতালে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট।
জেলা বিএনপি মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় এ ঘোষণা দেয়।
কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, চৌদ্দগ্রামে নাশকতার মামলায় ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হুকুমের আসামি করার প্রতিবাদে আমরা এ হরতাল আহ্বান করেছি।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাজারের হায়দার পুল এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি