মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শেষবারের মত অশ্রুজলে কোকোকে স্পর্শ করলেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৫

10673_10153040561494644_3051454838087371741_n1
স্টাফ রিপোর্টারঃ
আরাফাত রহমান কোকোর মরদেহ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসার পর নিচে নেমে এলেন খলেদা জিয়া। শেষ দেখা দেখতে এসে অঝরে কাঁদলেন তিনি। এসময় শেষ বারের মত দুহাতে মুখ ধরে আলতো আদর করে কাঁদলেন খালেদা। সেখানে উপস্থিত সবাই কাঁদলেন।
মঙ্গলবার দুপুরে এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয় কোকোকে বহনকারী অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পেঁৗঁছলে। বেলা পৌনে ২টার দিকে খয়েরি রঙের কফিনটি নিচ তলার একটি কক্ষে রাখা হয়। কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর মরদেহ ঢেকে দেওয়া হয় ।
দুপুরে কোকোর লাশ গুলশান কার্যালয় থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিয়ে যাওয়ার উদ্দেশে বের করার সময়ও দরজায় দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদতে দেখা যায় বেগম খালেদা জিয়াকে। সেখানে দাড়িয়েই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি