কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দায়ের করেছে পুলিশ। এর ফলে বিগত ৬ বছরে আ’লীগ সরকারের আমলে এই প্রথমবারের কোন কোন মামলার আসামি হলেন হাজী ইয়াছিন।
বুধবার (২৮ জানুয়ারী) কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফুল ইসলাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করে।
মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হল, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী অমিনুর রশিদ ইয়াছিন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০ দলের ডাকা হরতালে গত ২৭ জানুয়ারী রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় অভিযুক্তরা বিভিন্ন গাড়ি ভাংচুর করে এবং এক পর্যায়ে চট্টমেট্রো-ট-১১-১৪৩২ নম্বর কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তরা অবরোধের নামে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ লাঠি সোটা নিয়ে জনগণকে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে। তারা চলাচলে বিঘœতা সৃষ্টি করে যানবাহন ভাংচুর করে এবং কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে ত্রাসের সৃষ্টি করে।
উল্লেখ্য যে, গত ৬ বছরে এই প্রথম কোন মামলায় জড়ালেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী অমিনুর রশিদ ইয়াছিন ।


















































