তাওহিদ হোসেন মিঠু ঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

















































