সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচং উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মোকাম ইউপি বিএনপির সভাপতিসহ আটক ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৫

Saiful Jaynal
তাওহিদ হোসেন মিঠু
কুমিল্লা বুড়িচং উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সাইফুল আলম ও মোকাম ইউপি বিএনপির সভাপতিসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। তাদেরকে পরে বাস পোড়ানোর নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
রোববার (০১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের একটি আইন শৃঙ্খলা সভায় অংশগ্রহনের জন্য উপজেলা কার্যালয়ে আসার সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান সাইফুল আলম ও বিকেলে মোকাম ইউনিয়ন থেকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীনসহ (৬৫) ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া মোঃ সাইফুল আলম উপজেলা জামায়াত নেতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সাইফুল ইসলামের বাড়ী সদর ইউনিয়নের আরাগ-আনন্দপুর গ্রামে। আটক হওয়া মোঃ জয়নাল আবেদীন উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা। আটক হওয়া অন্যজন হলেন একই ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের পুত্র মাসুম বিল্লাহ (৩৫) ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি