তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পূর্বাঞ্চল ছাত্রশিবিরের সভাপতি আবু নাঈম শামীমকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
কুমিল্লা জেলা বিশেষ শাখার প্রধান কর্মকর্তা (ডি.আই.ওয়ান) মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মনোহরগঞ্জের বিপুলাসার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া শিবির নেতা ছাত্রশিবিরের সভাপতি আবু নাঈম শামীম মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।

















































