সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৫২৬ বোতল ফেন্সিডিল এবং ১৫০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৫

IMG_1046

প্রেস বিজ্ঞপ্তিঃ
র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে বেশ কিছুদিন যাবত কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইউড়া সাকিনে মোঃ আমির এবং মোঃ আঃ হান্নান নামের ব্যক্তিদ্বয় ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে জানা যাচ্ছিল। এ সংক্রাšে¹ বিভিন্ন সময়ে ঐ এলাকায় র‌্যাবের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হলেও কৌশলে তারা ধরাছোয়ার বাহিরে থেকে যায়। এরই জের ধরে অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ ১৬০০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, শাকতলা, কুমিল্লা এর একটি অপারেশন দল মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী এর নেতৃত্ত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইউড়া খানবাড়ী সাকিনস্থ ধৃত আসামী মোঃ আমীর এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষ হতে মাদক ব্যবসায়ী আসামী (১) মোঃ আমির(৩৩), পিতা-মোঃ আলী হোসেন, সাং-আড়াইউড়া খাপাড়া, থানা-কোতয়ালী মডেল ও (২) মোঃ আঃ হান্নান(৩৪), পিতা-মৃত শফিক মিয়া, সাং-কৃক্সনগর, থানা-সদর দক্ষিণ মডেল, উভয় জেলা-কুমিল্লাদ¦য়’কে ৫২৬ বোতল ফেন্সিডিল এবং ১৫০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি