
জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বারঃ
কুমিল্লার দেবিদ্বারে পূঁজা উদযাপন পরিষদের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অস্থানে রয়েছে। দেবিদ্বারে সংগঠনের নতুন কমিটি গঠন নিয়ে এ অবস্থার সুষ্টি হয়। সমাবেশ পাল্টা মসাবেশে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠছে। যে কোন সময় সংঘতের আশংকা করছেন অনেকে।
গত এক সপ্তাহ জুড়ে উপজেলা পূঁজা উদযাপন পরিষদের নেতারা দ্বিধা বিভক্ত হয়ে আছেন। তারা দেবিদ্বারে নতুন কমিটি বাতিল করে সর্বসম্মত ভাবে কমিটি গঠনের দাবিতে গতকাল সমাবেশ করেছে। সমাবশে কুমিল্লা জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল পালের অপসারন দাবি করা হয়েছে। বক্তারা বলেন নির্মল পালের স্বেচ্ছাচারিতায় একটি মেরুদণ্ডহীন পকেট কমিটি গঠন হয়েছে। সম্পূর্ণ অবৈধ এ কোনভাবেই মেনে নেয়া যায়না। এ স্বেচ্চাচারিতার জন্য তারা নির্মল পালের বিচারও দবি করেন।

বাংলদেশ পূঁজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার মেয়াদোতীর্ন কমিটির গঠনতন্ত্র পরিপন্থি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ দেবিদ্বার শাখা অয়োজিত ওই সমাবেশে বক্তারা এসব কথা বলেন। দেবিদ্বারের ছোট আলমপুরে দেবিদ্বার কালিমন্দির মাঠে আয়োজিত সংগঠনের সভাপতি রবি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন কমিটিকে অবৈধ এবং সম্পূর্ণ অনৈতিক আখ্যা দিয়ে বক্তারা দ্রুত তা বাতিল করে বৈধ কমিটি গঠনের দাবি জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মানববন্ধন করে।
এর আগে গতকালের এ সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক গ্রুপ সমাবেশ সফল করতে ও অন্য গ্রুপ সমাবেশ বানচাল করতে তৎপর হয়ে ওঠে। এসময় দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনার সৃষ্টি হয়।পরে প্রশাসনের হস্তক্ষেপে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করলে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

















































