
শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনা উপজেলা যুবলীগ সদস্য মো. মনির হোসেন কে জড়িয়ে মহারং গ্রামের জনৈক মো. হাসান গাজী’র ফেইসবুক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে চান্দিনা উপজেলা যুবলীগ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-চান্দিনা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন-চান্দিনা উপজেলা যুবলীগ সদস্য মো.মনির হোসেন এর বিরুদ্ধে স্থানীয় মহারং গ্রামের মো.কানু মিয়ার ছেলে মো.হাসান গাজী ও মো.হাবিব ফেইসবুকের মাধ্যমে মাদক ব্যবসা সংক্রান্ত বিভিন্ন অপ-প্রচারে লিপ্ত রয়েছে যা সত্য নয় বরং উল্টো হাসান গাজী ও হাবিব মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। নিজেদের এ অপকর্ম ডাকার জন্য অন্যের ঘাড়ে দোষ চালানোর অপচেষ্ঠা। গত ৮ জানুয়ারি ২০১৩ দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজারের দক্ষিন পাশে জনৈক আব্দুল মান্নান এর মালিকাধীন দোতলা বিল্ডিং এ দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে নকল ড্রিংক্স কারখানা আবিষ্কার ও বিপুল পরিমান নকল এনার্জি ড্রিংক্স ও যৌন উত্তেজনাকর পানীয় সহ হাসান গাজীকে আটক করে। যা ৯ জানুয়ারী ২০১৩ ইং তারিখ বিভিন্ন স্থানীয় পত্রিকায় ছবি সহ সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে হাসান গাজী ও হাবিব একজন মাদক প্রস্তুতকারী ও ব্যবসায়ী। স্থানীয় উঠতি বয়সী যুবকেরা মাদকের এই ভয়াবহ ছোবলে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে।স্থানীয় অভিভাবকেরা তাদের মাদক উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে চান্দিনা উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। চান্দিনার মহারং গ্রামে বেশ কয়েকজন খুচরা বিক্রেতার মাধ্যমে এলাকায় মাদক ও যৌন উত্তেজক পানীয় বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হাসান গাজীর এহেন অপকর্মের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনের নিকট দাবী জানাই হাসান গাজীর অবৈধ মাদক উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মো.ওবায়েদ উল্লাহ ভুইয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মো.মনিরুল ইসলাম, সদস্য মো.মনির হোসেন, যুবলীগ নেতা মো.খোকন মিয়া, মো.মিজানুর রহমান, মো. খোকন, মো.জাকির হোসেন, আবদুল করিম ও বিল্লাল হোসেন প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, কাজী জাফর উল্লাহ আজাদ, মো.জহির রায়হান, মো.মনিরুজ্জামান শিমু মো.নাজিম উদ্দিন ভুইয়া, শরীফ আহমেদ খান জুয়েল।

















































