অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে তৃতীয় পুরস্কার গ্রহন নাজিফা ইরা।
প্রেস বিজ্ঞপ্তি ঃ
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিন গতকাল সোমবার সন্ধায় জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউট’র কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়’র যুগ্ম সচিব মো. মঞ্জুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানাউল হক, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, নারী নেত্রী পাপরি বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সাহজাহান চৌধুরী, অধ্যাপক দিপক ভদ্র, ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়’র প্রধান শিক্ষক রোকসানা আক্তার, পিডস্ কুমিল্লার নির্বাহী পরিচালক ইকরাম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ও পরিচালক মুজিবুর রহমান মুকুল। কুইজ প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল কলেজের ৩৮৭জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। সঠিক উত্তর দাতা ৯৩জন শিক্ষার্থীদের মধ্যে লটারীর মাধ্যমে ৭জনকে পুরস্কার প্রধান করা হয়।


















































