
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইর্ষ্টাণ মেডিকেল কলেজে ৬-তলা ভবনে রং করার সময় গ্রিল থেকে নিচে পড়ে নাছির (১৪) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটায় এ দুঘর্টনা ঘটে। সন্ধ্যা ৬ টায় দেবপুর ফাড়িঁর পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
নিহত নাছির কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















































