শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৫

Burichong Death News

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৩) ও ইমন (২) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় এ দুঘর্টনা ঘটে।

নিহত সামিয়া আক্তার উপজেলার জরুইন গ্রামের হোসেন মিয়ার মেয়ে ও ইমন আবুল কাশেমের ছেলে। তারা আপন চাচাত দুই ভাই-বোন । তারা একই বাড়িতে থাকত।

স্থানীয় এলাকাবাসী জানায়, বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করতে গিয়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বুড়িচং থানার ইন্সপেক্টর (তদন্ত) নেয়ামুল শাফি জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি