ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেছেন, পুলিশ ও মিডিয়ার কাজের ধরণে অনেকটা একে অপরের পরিপূরক। পুলিশ ও মিডিয়া কাজের কারনে সহাবস্থানে অবস্থান করে। আমরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ন সর্ম্পক করে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই। ধর্মীয়, সাংবিধানিক ও আইনি পক্রিয়াই আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করব। পুলিশ ও সাংবাদিকের একটিই উদ্দেশ্য থাকবে, তা হল মানুষের কল্যাণ করা।
গত মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, আমি একজন বিশ্বাসী মানুষ। পৃথিবীতে যারা ভালো কিছু অর্জন করেছে তারা বিশ্বাসী মানুষ ছিলেন। তাই আমি বিশ্বাসী বলে ভালো কিছু করার প্রত্যাশা করছি। বাংলাদেশ পুলিশ তাদের পবিত্র দায়িত্ব পালনে বদ্ধ পরিকর। বাংলাদেশ পুলিশের গুণগত পরিবর্তন হয়েছে। পুলিশ চেষ্টা করছে ভালো কাজের মাধ্যমে জনগণের কাছাকাছি আসতে।


















































