শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছিনতাই ও চাদাঁবাজদের নিয়ন্ত্রণে কুমিল্লা নগরী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৫

highrise_comilla_city9_from_kandirpar_image_by_saiful_homnacomilla

০ শতাধিক স্পষ্টে প্রায় ৫ শতাধিক ছিনতাই-চাদাঁবাজদের উৎপাত
০ চকবাজার, রেইসকোর্স, ফৌজদারি চৌমুহনী, ধর্মপুর, শাসনগাছা, চর্থা, পুরাতন   চৌধুরীপাড়া ছিনতাই-চাদাঁবাজ চক্রের মুলহোতাদের পদচারণা
০ চকবাজার ছিনতাই-চাদাঁবাজি নিয়ন্ত্রণ করছে রাসেল
০ বাড়ি নির্মাণ করতে হলে ২/৩ লাখ, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে মাসিক মাসোয়ারা
০ রাজনৈতিক আশ্রয়ে ছিনতাই-চাদাঁবাজরা

ইমতিয়াজ আহমেদ জিতু।।
কুমিল্লা নগরী এখন ছিনতাইকারি-চাদঁবাজদের নিরাপদ আশ্রয়স্থল । তাদের অপরাধের বিস্তৃত জালে অসহায় সাধারণ মানুষ । নগরীর সাধারণ মানুষের উৎকণ্ঠার শেষ নাই। ছিনতাইকারী-চাদাঁবাজদের উৎপাত পূর্বের যেকোন সময়ের তুলনায় এখন অনেক বেশি। ছিনতাই-চাদাঁবাজরা এমন প্রভাবশালী যে, পুলিশও তাদের সহজে আটক করছে না বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নগরীর চকবাজার, বেবিস্ট্যান্ড,ফয়সল হাসপাতালের সামনে ছিনতাইকারিদের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। আর এই ছিনতাইকারিদের গডফাদার  কাটাবিল এলাকার বাসিন্দা রাসেল। এর আগে সে নগরীর মুরাদপুর এলাকায় বসবাস করত। সে নিজেকে রাজনৈতিক নেতা বলে পরিচয় দিয়ে আধিপত্য বিরাজ করছে। তার নেতৃত্বে রয়েছে প্রায় ৫০/৬০ জনের একটি ছিনতাইকারি দল , যারা নগরীর বিভিন্ন স্পটে দিনে-দুপুরে ছিনতাই-চাদাঁবাজিতে ব্যস্ত থাকে। রাতের বেলায় গিয়ে তারা তাদের গডফাদার রাসেলের কাছে সারাদিনের ছিনতাইয়ের মালামাল জমা দেয়।

অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা শহর ও শহরতলীর অলি-গলির প্রায় ২ শতাধিক স্পটে ওৎ পেতে রয়েছে প্রায় ৫ শতাধিক ছিনতাইকারী ও প্রতারক। শহরসহ শহরতলীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। হাইওয়ে বাস, সিএনজি, বাসষ্ট্যান্ড, রেলষ্টেশন, পার্ক রোড, চিড়িয়াখানা, বাণিজ্যিক বিপনী বিতান, প্রতিটি ব্যাংকের সামনে, সরকারী ও বেসরকারী হাসপাতালসহ শহর ও শহরতলির প্রতিটি অলিতে গলিতে অন্ধকারে চুপিসারে বসে থাকে। ফলে এখন প্রতিটি স্থানই ঝুকিপূর্ণ ছিনতাইয়ের কারণে।

কুমিল্লা শহরসহ শহরতলীতে মোট ১৭০ টিরও অধিক স্পষ্টে প্রায় ৫ শতাধিক ছিনতাইকারী ওৎ পেতে বসে থাকে ছিনতাই করার উদ্দেশ্যে। শহরের ফৌজদারি চৌমুহনী মোড়, পুরাতন চৌধুরীপাড়া, ভাটপাড়া , শাসনগাছা, ডাকবাংলো, টমছমব্রীজ, রেলষ্টেশন, পুলিশ লাইন, রেইসকোর্স, কান্দিরপাড়, চকবাজার চামাইরা পুকুরপাড় , কাশারীপট্টি চৌমুহনী, ফয়সল হাসপাতালের আশেপাশে, দ্বিতীয় মুরাদপুর, মুরাদপুরের নওশেদ পাড়া (হিন্দুপাড়া বলে পরিচিত), ইপিজেড এলাকা, ঢুলিপাড়া, মহিলা কলেজ রোড, হালুয়াপাড়া, টমছমব্রীজ, হাউজিং এষ্টেট, মোগলটুলী, টিক্কারচর, মোগলটুলি টিএন্ডটি রাজস্ব বোর্ড অফিসের সামনে, সার্কিট হাউজ রোড, পৌর পার্কের পাশের রাস্তা, ছায়া বিতান, দৌলতপুর, টিএন্ডটি টাওয়ার, বলরামপুর রোডে, ধর্মপুর ডিগ্রী কলেজ রোড, দিদারের সামনে পালপাড়া ব্রীজের সামনে, রাণীর দিঘীর পাড়ের লায়ন্স কিন্ডার গার্টেনের সামনে, পাথুরিয়া পাড়া খানকার সামনে, বাগানবাড়ি বৌদ্ধ মন্দিরের সামনে, হারুন স্কুলের উত্তর পাশের চৌরাস্তা, বাগিচাঁগাও ফায়ার সার্ভিসের সামনে, গোবিন্দপুর শাকতলা রোড, রাজগঞ্জ, ভাটপাড়া, কাপ্তান বাজার, রাজগঞ্জ দুধ বাজার, গাংচর, চাঁনপুর ব্রীজের সামনে, আদালত সামনে, মগবাড়ী, বিষ্ণুপুর পুরাতন চৌধুরী পাড়া ইন্ডাষ্ট্রিয়াল প্রেসের সামনে, ঠাকুরপাড়া, মদিনা মসজিদ রোড, ঠাকুরপাড়া, অশোকতলা, মেটার্নিটি কিনিকের সামনে, বিসিক, লাকসাম রোড, কুমিল্লা টাওয়ার, কান্দিরপাড়ের সাত্তার খান কমপ্লেক্সসহ সবক’টি মার্কেটের সামনে, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা, বাদশা মিয়া বাজার, থিরাপুকুর পাড়, মুরাদপুর, নজরুল এভিনিউ, ছাতিপট্টিসহ প্রতিটি স্থানেই অহরহ মোবাইল ও অর্থ ছিনতাই হচ্ছে।

এসব এলাকায় বাড়ি নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলেও লাখ লাখ টাকা মাসোয়ারা দিতে হয় । নাম প্রকাশে অনিচ্ছুক ফৌজদারি চৌমুহনী এলাকার বাসিন্দা এক স্কুল শিক্ষিকা জানান, আমার স্বামী বিদেশে থাকে । বাড়িতে আমার ৪ মেয়ে । আমি জায়গা কিনে তিন তলা ভবন নির্মাণ করা পর্যন্ত প্রায় ৮ লাখ টাকা চাদাঁ দিতে বাধ্য হয়েছি স্থানীয় ২/৩ জন সন্ত্রাসীকে । তারা রাজনৈতিক আশ্রয়ে লালিত-পালিত ।

স্থানীয় একাধিক সূত্র জানায়, পুরাতন চৌধুরী, ফৌজদারি মোড়, চকবাজার, পুলিশ লাইন, ধর্মপুর, পুলিশ লাইন এলাকার মানুষ ছিনতাই-চাদাঁবাজদের অত্যাচারে বেশি অতিষ্ঠ ।

চকবাজার এলাকার বেবি স্ট্যান্ড, চকবাজার চৌমুহনী, নুরপুর স্পটে প্রতিদিন প্রায় ডজন খানেক মোবাইল, মহিলাদের ভ্যানিটি ব্যাগ দিনে-দুপুরে ছিনতাই হচ্ছে । মিয়াবাজার এলাকার ব্যবসায়ি রুবেল বলেন, গত ১৪ মে  চকবাজার চৌমুহনীতে বাস থেকে নামার পর আমার মোবাইল ও ৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে  ৩/৪ জন যুবক । চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, ফেনি বাসিন্দাদের কাছে নগরীর চকবাজার এখন আতংকে পরিণত হয়েছে। কারণ এখানে বাস এসে থামার পরই ছিনতাইকারিদের রাজত্ব শুরু হয়। চকবাজার এলাকার অনেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাসেল আ’লীগ নেতাদের পরিচয় দিয়ে চলে। পুলিশ তাকে গ্রেফতার করেনা। প্রতিদিন এখানে ছিনতাইয়ের ঘটনা হলেও পুলিশ এখানে আসে না। চকবাজার ফাড়িঁর পুলিশ গাড়ি নিয়ে বসে থাকে টিক্কাচর ব্রিজ, আমির দিঘীর পাড়, বারাপাড়া চৌমুহনী এবং বালুতুপার সামনে মাদকসেবিদের কাছ থেকে থুথু বাণিজ্য করার জন্য।

এ বিষয়ে চকবাজার ফাড়িঁ পুলিশের ইনচার্জ তাজুল ইসলাম জানান, এখানকার ছিনতাইকারিদের বস হল রাসেল। সে সব কিছু নিয়ন্ত্রণ করে। আমরা চেষ্টা করছি তাকে গ্রেফতার করার জন্য।

পুলিশ লাইন এলাকা নিয়ন্ত্রন করে হত্যাসহ একাধিক মামলার আসামি পিচ্ছি সুমন । পিচ্ছি সুমনকে অক্টোবর মাসে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ । তার অবর্তমানে তার অনুসারিরা সব কিছু নিয়ন্ত্রণ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, এসব ছিনতাইকারি-চাদাঁবাজদের বেশিরভাগই সরকারদলীয় ও বিএনপি রাজনীতির সাথে জড়িত । তাদের অনেকে ছাত্রলীগ, আবার অনেকে ছাত্রদলের পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছে ।

ছিনতাইকারিরা এত বেশি প্রভাবশালী যে, তাদের কাছে পুলিশও নিরাপদ নয়। বিগত বছরের ৬ নভেম্বর বৃহস্পতিবার নগরীর ঝাউতলার ব্র্যাক ব্যাংকের সামনে নিরাময় হাসপাতালের গলিতে কুমিল্লা ডিবির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মাহমুদকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পিস্তল ছিনিয়ে নিয়ে যায় নগরীর ঝাউতলা এলাকার শীর্ষ ছিনতাইকারি জিরা সুমন ।
মানবাধিকার কর্মী ইয়াসমিন রীমা জানান, জননিরাপত্তার স্বাথের্, পুলিশ ও প্রশাসনকে তাহাদের চলমান তৎপরতা অবশ্যই আরও জোরদার করিতে হইবে। তবে শুধু পুলিশের পক্ষে এককভাবে ছিনতাইকারীদের উৎপাত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব নয়। এই েেত্র জনগণেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি