বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের হাতে গণধর্ষণের শিকার নারী পুলিশ কনস্টেবল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৫

nari1

স্টাফ রিপোর্টার ঃ

এবার রাজধানীর খিলগাঁওয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পুলিশ কনস্টেবল। বুধবার রাতে তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ দুপুরে ধষর্ণের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়।

ঘটনার শিকার ওই নারী কনস্টেবল জানান, ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী কালিমুর রহমান বুধবার রাতে তাকে ডেকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসায় নিয়ে যান। সেখানে কালিমুর রহমানসহ আরও কয়েকজন মিলে সারারাত তাকে ধর্ষণ করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁও এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন। তিনি তুরাগ থানায় কর্মরত আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি