নিজস্ব প্রতিবেদক : বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি তাদের ভুল বুঝতে পেরে তত্ত্বাবাধয়ক ইস্যু থেকে সরে এসেছে। আগামী নির্বাচন সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে যুবলীগের একটি গ্রন্থের মোড়ক উম্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি তাদের ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরে এসেছে। তবে আগামী নির্বাচনে না এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর ভুল করবেন না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘বাঙালী হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ নামের ওই গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বারের নির্বাচনী প্রক্রিয়ায় আসার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছিল। সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করি বিএনপি নেত্রী খালেদা জিয়া আর ভুল করবেন না।’
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দ আশরাফ।
























































