বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৬৮ বছরের অপেক্ষার অবসান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৫

9f869b9ebcdfdfbb84eb513aed4928ec-Chitmohol

ডেস্ক রিপোর্টঃ

৬৮ বছরের অপেক্ষা শেষ। ছিটমহল বিনিময় চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আনন্দ উদযাপনে জ্বলল ৬৮টি মোমবাতি। আনন্দে হাসল কাঁদল বাংলাদেশে যুক্ত হওয়া ‘নতুন ভূখণ্ডের’ মানুষ।
আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রামের দাশিয়ার ছড়া ছিটমহলে উৎসবমুখর পরিবেশে এ চুক্তি বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

মোমবাতি জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. জাফর আলী। এ সময় কয়েক শ মানুষ ৬৮টি চকলেট বোমা ফুটিয়ে উল্লাস প্রকাশ করেন। মশাল মিছিল করে পুরো ছিটমহল আলোকিত করে তোলেন। এমন হাসি আর আনন্দমুখর পরিবেশ পুরো ছিটমহল আগে কখনও দেখা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি