শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রেনেড হামলায় জোট সরকার পৃষ্ঠপোষকতা করেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৫

4

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন চার দলীয় জোট সরকার পৃষ্ঠপোষকতা করেছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে সড়ক দুর্ঘটনারোধে যানবাহন চালকদের মধ্যে সচেতনামূলক লিফটলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

1

তিনি আরো বলেন, : ২০০৪ সালের ২১ আগস্টে আইভিসহ ২২টি প্রাণ ঝরেছিল। তৎকালীন সরকার গ্রেনেড হামলার সব আলামত নষ্ট করে ফেলেছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করেনি। গোয়েন্দা বিভাগকেও তদন্ত করতে দেয়নি। পরে তারা জজ মিয়ার নাটক তৈরি করে। তারা বিদেশী এফবিআই সংস্থাকে তদন্ত করতে দেয়নি। ওই হামলার ঘটনায় তৎকালীন সরকার যে জড়িত ছিল এখন তা পরিষ্কার। তারা রাষ্ট্র সন্ত্রাসে জড়িত ছিল।

মন্ত্রী বলেন, ট্রাইবুন্যালের মাধ্যমে এ হামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুত এর বিচার হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি