শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে শ্রমিকের মৃতদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

Dath_Body_672132089

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কুরপাই গ্রামে আগতা সিড মিলের সামনে থেকে আব্দুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত আব্দুর রহমান সিরাজগঞ্জের বাবন গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান, সকালে কুরপাই গ্রামে আগতা সিড মিলের ১শ’ গজ সামনের একটি গাছের সঙ্গে ফাঁস লাগানো এক শ্রমিকের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মৃতদেহের দু’পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি