বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডাঃ এড্রিক বেকার আমাদের ছেড়ে চলে গেলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৯.২০১৫

 

11988340_925859934147401_7636417007501151160_n

হানিফ সংকেতের ফেইসবুক থেকেঃ

আরো একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন-ডাঃ এড্রিক বেকার। পুরো নাম ডাঃ এড্রিক সাজিশন বেকার। আজ দুপুর ২টায় তিনি তার প্রতিষ্ঠিত ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার গ্রামের সবার কাছেই ‘ডাক্তার ভাই’ হিসেবে পরিচিত ছিলেন। ৩৫ বছর ধরে ভিনদেশী এই মানুষটি দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন টাঙ্গাইলের মধুপুর গড়ে। আর এজন্যে তিনি সেখানে চার একর জায়গার উপর গড়ে তোলেন ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’।

10354758_10153615943806591_2110111983149070846_n

২০১১ সালের ডিসেম্বর মাসে আমরা ‘ইত্যাদি’তে তার উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। গ্রামবাসীর দাবীর সঙ্গে আমরাও তাকে নাগরিকত্ব প্রদানের জন্য অনুরোধ করেছিলাম। গত বছর (৫ আগষ্ট ২০১৪) এড্রিক বেকার বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। আর্তমানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান এড্রিক বেকার ছিলেন তাদেরই একজন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

কখনো ভাবেননি নিজের পরিবার পরিজনদের কথা। বিয়েটা পর্যন্ত করেননি! নিজে কঠিন অসুখে ভোগলেও চলে যেতে পারেন নি এই দেশের মাটি ও মানুষের মায়া ছেড়ে ।

নিউজিল্যান্ড এর অধিবাসী পরোপকারী এবং মহত হৃদয়ের অধিকারী এই মানুষটি পেশায় একজন ডাক্তার্। নিজ দেশে ডাক্তারি পাশ করে বিলাস বহুল জীবনের মায়া ত্যাগ করে জীবনের শেষ ৩১ টি বছর এই দেশের মাটি ও মানুষকে ভালবেসে , এই দেশের মাটি ও মানুষের সেবা করে গতকাল চলে গেছেন না ফেরার দেশে।

সেই সাথে এই দেশের হাজার হাজার এমবিবিএস পাশ করা ডাক্তারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন ইচ্ছা থাকলে কিভাবে মানবসেবা করা যায়।

যাওয়ার আগে তিনি এই দেশের হাজার হাজার এমবিবিএস পাশ করা ডাক্তারদের উদ্দ্যেশ্য আক্ষেপ করে কিছু কথা বলে গেছেন আর তা হলো , he said he was waiting for a successor. “Many students get MBBS degrees in the country every year. I’m waiting for one of them to come and take the responsibility to provide treatment to the poor in the area.”

No one has come yet.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি