সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » স্যামুয়েলসকে আর পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স


স্যামুয়েলসকে আর পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৫

BPL1

ডেস্ক রিপোর্ট :

প্লেয়ার্স বাই চয়েজের পরই স্পষ্ট হয়ে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং ভরসা হবেন মারলন স্যামুয়েলস। ব্যতিক্রমও হয়নি। চার ম্যাচের তিনটিতেই কুমিল্লা জিতেছে অভিজ্ঞ স্যামুয়েলসের ব্যাটে ভর করে। প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন। পরের তিন ম্যাচেই অপরাজিত ৬৯, ২৩ ও ৪২। শুক্রবার রংপুর রাইডার্সের বিরুদ্ধে তো ম্যাচ সেরাই হয়েছেন তিনি।

তবে স্যামুয়েলসের সার্ভিসটা আর পাচ্ছে না মাশরাফির দল। শুক্রবার ম্যাচ খেলেই এয়ারপোর্টে চলে গিয়েছেন এ ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাতেই ফিরে যাচ্ছেন স্যামুয়েলস। কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে আছেন স্যামুয়েলস। জাতীয় দলে খেলতে ফিরে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার।
ডিসেম্বরের শুরুতেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট খেলবে ক্যারিবিয়ানরা। পরে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে নিয়ে তিনজানি ওয়ানডে সিরিজও খেলবে উইন্ডিজরা।

এদিকে কুমিল্লা দল থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে কুমিল্লার দলে যোগ দিবেন শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ। পাকিস্তানের দুই ক্রিকেটারই ১ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দিতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি