শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সর্বোচ্চ গ্রিন কার্ডধারী মুসলিম দেশের তালিকায় বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

Green-Card-400x211

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে মুসলিম দেশগুলোর অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি গ্রিন কার্ড পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং ইরাকের মুসলমানরা।

দেশটির অভিবাসন বিষয়ক সিনেট উপকমিটি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুসারে, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৭৫ হাজার গ্রিন কার্ড পেয়েছে বাংলাদেশি মুসলমানরা এবং ৮৩ হাজার করে গ্রিন কার্ড পেয়েছে ইরাক এবং পাকিস্তানের মুসলমানরা।

এ ছাড়া ইরানের মুসলমানরা পেয়েছে ৭৩ হাজার এবং মিসরের মুসলমানরা পেয়েছে ৪৫ হাজার গ্রিন কার্ড।

এ পাঁচ বছরে মুসলিমপ্রধান দেশগুলোর অভিবাসীদের জন্য মোট ৬ লাখ ৮০ হাজার গ্রিন কার্ড ইস্যু করেছে যুক্তরাষ্ট্র।

পরবর্তী পাঁচ বছরে মুসলিমপ্রধান দেশগুলোর অভিবাসীদের জন্য আরও ৬ লাখ ৬০ হাজার গ্রিন কার্ড ইস্যু করার পরিকল্পনা দেশটির।

বর্তমানে মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে সোমালিয়ার ৩১ হাজার, উজবেকিস্তানের ২৪ হাজার, তুরস্কের ২২ হাজার, মরক্কোর ২২ হাজার, জর্দানের ২০ হাজার, আলবেনিয়ার ২০ হাজার, লেবাননের ১৬ হাজার, ইয়েমেনের ১৬ হাজার, ইন্দোনেশিয়ার ১৫ হাজার, সিরিয়ার ১৪ হাজার, সুদানের ১৩ হাজার, আফগানিস্তানের ১১ হাজার, সিয়েরা লিয়নের ১০ হাজার, গায়েনার ৮ হাজার, সেনেগালের ৭ হাজার, সৌদি আরবের ৭ হাজার, আলজেরিয়ার ৭ হাজার, কাজাখস্তানের ৭ হাজার, কুয়েতের ৫ হাজার, গাম্বিয়ার ৫ হাজার, আরব আমিরাতের ৪ হাজার, আজারবাইজানের ৪ হাজার, মালির ৩ হাজার, বুরকিনার ৩ হাজার, কিরগিস্তানের ৩ হাজার, কসোভোর ৩ হাজার, মৌরিতানিয়ার ২ হাজার, তিউনেশিয়ার ২ হাজার, তাজিকিস্তানের ২ হাজার, লিবিয়ার ২ হাজার, তুর্কমেনিস্তানের ১ হাজার, কাতারের ১ হাজার এবং চাদের ১ হাজার মার্কিন গ্রিন কার্ডধারী রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি