শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি আরবে আটক ৫৮৪০ অভিবাসী শ্রমিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

immigran-in-soudi-office-600x371-400x247
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে ৫ হাজার ৪৮০ অভিবাসীকে। অবৈধভাবে যেসব শ্রমিক সেখানে কাজ করছেন তাদের বিরুদ্ধে দেশটির শ্রম মন্ত্রণালয় অভিযান চালাচ্ছে।

সম্প্রতি ১৮৩৭৭টি বেসরকারি খাতে অভিযান চালিয়ে ওইসব শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গলবার এ কথা বলেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তবে আটক শ্রমিকরা কোন দেশের নাগরিক তা বলা হয় নি।

উল্লেখ্য, সৌদি আরবে রয়েছেন বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক। তারা বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি খাতে কাজ করেন। আটক ব্যক্তিদের মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা তা জানা যায় নি। রিপোর্টে বলা হয়েছে, প্রায় দু’মাস আগে শুরু হয়েছে অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযান। তারা সব নিয়মকানুন মেনেই এসব অভিযান পরিচালনা করছে। মন্ত্রণালয় বলেছে, অভিবাসীদের উচিত আবাসিক অনুমোদন সাপেক্ষে তাদের পেশাগত কাজ অব্যাহত রাখা। তাদেরকে যেসব প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে তাদের উচিত শুধু সেই প্রতিষ্ঠানের জন্য কাজ করা। এসব আইন যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অবলম্বন করবে শ্রম মন্ত্রণালয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি