সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মজা লস?’ অ্যাডমিনকে আটকে মিশ্র প্রতিক্রিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৫

mojalosss-400x224

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার বিকেলে পুলিশের এলিট  ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  ফেসবুকে জনপ্রিয় একটি গ্রুপ ‘মজা লস?’ এর অ্যাডমিনকে আটক করায় শুক্রবার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শহরের জনগণ।

যোগাযোগ করা হলে অনেকে তাদের প্রতিক্রিয়ায়, ‘আঘাত করে পালানো’ মামলায় ও যৌন নির্যাতনের ঘটনায় অপরাধীদের গ্রেফতারে র‌্যাবের অবদানের কথা স্মরণ করিয়ে দেন।  সেখানে মাঝে মাঝে দেশের সংস্কৃতি পরিপন্থী কার্যক্রমের অভিযোগে অন্যদের আটকের সমালোচনা করেন।

সরকারি দল এবং গোষ্ঠীর বিরোধীতার অভিযোগে পেজটির অ্যাডমিনকে গ্রেফতার করায়  ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ তার মুক্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে অনেকে তা স্বাগত জানিয়েছেন।

পেজটি ব্যঙ্গবিদ্রƒপমূলক ও সামাজিক প্রচারণার জন্য পরিচিত। এর প্রায় ৭ লাখ গ্রাহক আছে। বুধবার রাত্রের পর আর কোন পোস্ট আপডেট করা হয়নি।

মির্জা মাহমুদুর রহমান নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন,  পেজটি একটা নতুন ধরনের সাংবাদিকতা প্রতিষ্ঠিত করেছে। সাম্প্রতিক তারা গুলশানে এসইউভি গাড়ি চাপা দিয়ে কয়েকজন মানুষকে আহত করার ঘটনায় এক স্কুল ছাত্রের আটকের দাবিতে প্রচারণা চালিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্র বলেন, অ্যাক্টিভিস্ট হিসেবে ‘মজা লস?’ একটি মহৎ কাজ করে আসছিল। তারা এমন সব বিষয় তুলে ধরে যা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুরাহা করা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী নাজমীন আরা বলেন, এসব পেজ আগামি বছরের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের শোভাযাত্রার সময় টিএসসি এলাকা বয়কটের ডাক  দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি