শুক্রবার,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের পোশাকসহ ৬ শিবিরকর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৫

2015_09_11_19_14_21_k7qHGyL7oHSld5OUAURnfym7YoCvQI_original-400x224
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ছয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে রামপুরা এলাকার পূর্ব উলনের একটি ভবনের মেস থেকে তাদের আটক করা হয়। আটক ছয়জনের কাছে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও তিন সেট পুলিশের পোশাক পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মারুফ হোসেন সরদার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি