শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তান কি মোদির খালার বাড়ি?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

Modi-Media-400x240

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তান প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হঠাৎ করেই পাকিস্তান সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আফগানিস্তান থেকে ভারত ফেরার পথে মোদির পাকিস্তানের মাটি ছুঁয়ে আসাটা অবাক করেছে এশিয়ার কূটনৈতিক পাড়াকে। সেই সঙ্গে মোদির পাকিস্তান সফরের প্রতিবাদ জানাতে মাঠে নেমেছিল পাকিস্তানের জামায়াতে ইসলামী ইসলামী।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী আমির সিরাজুল হক মোদির কঠোর সমালোচনা করে বলেন, মোদি জি খালাজির বাড়ি মনে করে পাকিস্তান এসে গেছেন। এ সময় তিনি নেওয়াজ শরিফেরও সমালোচনা করে বলেন, বাবরি মসজিদ শহিদ করে ও ভারতীয় মুসলমানদের হত্যাকারী মোদিকে অভ্যর্থনা জানিয়ে নওয়াজ শরিফ জাতিকে কি বার্তা দিতে চান। নেওয়াজ শরীফ কাশী¥রে আহতদের ওপর লবণ ছিটিয়ে মুসলমান হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়।

সিরাজুল হক বলেন, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে পাকিস্তান সীমান্তে বারবার হামলা করা হয়। তিনি বলেন, ভারতের এ আন্তরিকতা অর্থহীন। আমাদের খেলোয়াড়দের ও পিসিবির চেয়ারম্যানকে ভারতে সহ্য করা হয়নি।

সিরাজুল হক বলেন, কাশ্মীর ছাড়া পাকিস্তান পূর্ণাঙ্গতা পায় না। তিনি বলেছিলেন, পাকিস্তান ভাঙ্গার জিম্মাদার প্রধানমন্ত্রীর মেহমান কিভাবে হতে পারে। মোদির মস্কো এবং কাবুল থেকে লাহোর আসার উদ্দেশ্যে কি ছিল?

শুক্রবার বিক্ষোভকারীরা শ্লোগানে বলেন, মুসলমানদের হত্যাকারীকে নিজের ভূমিতে সহ্য করা হবে না। এ সময় তাদের হাতে মোদির বিরুদ্ধে প্ল্যাকার্ড ছিল। সূত্র: পাকিস্তানের উদূ দৈনিক খাবরিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি