ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন খাত নিয়ে একটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পর্যটন চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব মো. শফিকুল আলম বলেন, ‘এ চুক্তি হলে দুই দেশের মধ্যে পর্যটন খাতে আরো বিকাশ ঘটবে। পর্যটন খাতে থাইল্যান্ডের বিশাল ও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। পর্যটন খাতে তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।’
বৈঠক শেষে সচিব আরো বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কে পূর্ণাঙ্গ আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

























































