ডেস্ক রিপোর্টঃ
খোদ সরকারি আধিকারিককে সপাটে চড় মেরে বিতর্কে পড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, মিডিয়াতে দেখানো ফুটেজটি সম্পূর্ণ মিথ্যা! ঘটনাটি ঘটেছে বেল্লারি এলাকায়। মিউনিসিপ্যাল কলেজ গ্রাউন্ডে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে কয়েক হাজার মানুষ ভিড় করেন। ভিড় ও ঠেলাঠেলির মধ্যেই কেউ আচমকাই মুখ্যমন্ত্রীর পা মাড়িয়ে দেয়।
রিফ্লেক্সে সেই ব্যক্তিকে সপাটে চড় কষিয়ে বসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে সেই ছবি ধরা পড়ে যায় ক্যামেরায়। যদিও মার খাওয়া ব্যক্তি যে একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক, মুখ্যমন্ত্রীর তখন তা জানা ছিল না। পরে জানা যায় তিনি একজন সরকারি আধিকারিক। এই ফুটেজটি প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে। এমনকি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে গিয়েছে সেটি।


























































