বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রযুক্তির নতুন অনুষঙ্গ স্মার্ট সু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৬

smart
ডেস্ক রিপোর্টঃ

সায়েন্স ফিকশনের কাল্পনিক সব অনুষঙ্গ এবার দেখা মিলবে বাস্তবে। বিজ্ঞান-প্রযুক্তির এই যুগে মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি জীবন কে আরো সহজ করে তুলতে তৈরি হয়েছে স্মার্ট সু।

যা আপনার প্রয়োজন অনুযায়ী নিজে নিজেই পরিবর্তিত হতে পারবে। এ পন্যটি তৈরি করেছে উরমরঃংড়ষব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটাই প্রথম জুতা যা পায়ের সঙ্গে সংযুক্ত ও মিথষ্ক্রিয়ার ক্ষমতা সম্পন্ন। এবং তাপ দিয়ে পা খানিকটা গরম করতে ও আঘাত পেলে তা সামলে নিতে পারে। আর এসব নিয়ন্ত্রিত হবে আপনার পরিকল্পনা অনুসারে, আপনারই স্মার্টফোনের মাধ্যমে।

স্মার্ট সু অ্যাপ্লিকেশন ব্যবহার করে, এই জুতা আপনার গোড়ালির চারপাশে ঢিলা বা আঁটসাঁট হতে পারবে। কেবল তাই নয়, এই জুতা আপনার গতিবিধি অনুসরণ এবং কি পরিমান ক্যালোরি আপনার শরীর থেকে খরচ হলো তা পরিমাপ করতে পারবে। এমনকি নিজে নিজেই জুতার উপর ও নিচের অংশের দেখভাল করতে পারবে।

অন্য একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারী জুতার পরিমাপ এবং আঘাত শোষণের তথ্য দিয়ে জানতে পারবেন, কখন এই জুতা পাল্টাতে হবে।

জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ব্যাটারি কয়েক দিনের জন্য স্থায়ী হবে এবং জুতার উপরে বসানো একটি ডিভাইসের সাহায্যে তারবিহীন ভাবে রিচার্জ করা যাবে।

তবে এটি আধুনিকতার সংমিশ্রণে প্রতারণা হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটি হতে পারে দাম নিয়ে। উরমরঃংড়ষব তাদের স্মার্ট সু, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিক্রি শুরু করবে সেপ্টেম্বর মাস থেকে। আর এর দাম ধার্য করা হয়েছে ৪৫০ ডলার। ভয়েস অব আমেরিকা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি