রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘সোহরাওয়ার্দী ও শেরেবাংলা উর্দুর পক্ষে ছিলেন’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

Sayed
ডেস্ক রিপোর্ট:

‘২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণ পরিষদে রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাব রাখা হলে সোহরাওয়ার্দী এবং শেরেবাংলাও চেয়েছিলেন রাষ্ট্রভাষা উর্দু হোক। পরে অবশ্য সে সিদ্ধান্তের পরিবর্তন করেন তারা।’

সময় টেলিভিশনের এক টকশো অনুষ্ঠানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এসকথা বলেন।

তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারির ঐ গণপরিষদে দিরেন্দ্রনাথ দত্ত ঐ প্রস্তাব উত্থাপণ করে। অবাক হওয়ার কথা, সেদিনের গণপরিষদে পূর্ব বাংলার যে মুসলিম সদস্যরা ছিলেন তারা ১জনও ভোট দেয়নি বরং বিরোধিতা করেছেন। তারা বলেছেন আমরা রাষ্ট্রভাষা উর্দুই চাই।

টকশো অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ মিনারের প্রতি আক্রোশ নতুন না। এর যে পবিত্রতা আছে, সেটাকে নষ্ট করার যে অপচেষ্টা সেটাও নতুন না। আমাদের ভাষাকে উচ্ছেদ করার জন্য নানা রকম চক্রান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে এবং তা করাও হয়েছে। যেভাবে চাপানো হলো তা হচ্ছে, আমরা সবাই জানি উর্দুকে পূর্ব পাকিস্তানের ভাষাই না। এমন কি পাকিস্তানের কোন কোন প্রদেশের ভাষা ও না। কিস্তু সেটাকেই এনে চাপিয়ে দেয়া হলো। তারপর আরবি হরফে বাংলা লেখা, রোমান হরফে বাংলা লেখা, ৬২তে আইয়ুব খান এসে বললেন, সবমিলিয়ে জাতির জন্য একটা ভাষা করতে হবে। আর সেটাই করলেন।

শহীদ মিনারে সংঘর্ষে কারণ কী? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন প্রথম শহীদ মিনার তৈরি হলো। ২১ তারিখের ঐ ঘটনার পরে ২২তারিখে যে জানাযা হলো সেখানে প্রয় লখ্যাধিক লোকের সমাগম দেখে মুসলিম লীগ সরকার ভয় পায়। তারা সেনাবাহিনী মোতায়েন করা হলো এবং কারফিউ জারি করলো। সেই কারফিউয়ের ভেতরেও অবার শহীদ মিনা নির্মাণ হলো। পরে দেখা গেলো সেনাবাহিনী গিয়ে ঐ শহীদ মিনার ভেঙ্গে দিল। শহীদ মিনারের উপর প্রথম থেকেই অক্রোশ। আর তারই ধারাবাহিকতা এখনও আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি