বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » ন্যুনতম মজুরি ১০ হাজারের দাবিতে শ্রমপ্রতিমন্ত্রীকে জিইউসির স্মারকলিপি


ন্যুনতম মজুরি ১০ হাজারের দাবিতে শ্রমপ্রতিমন্ত্রীকে জিইউসির স্মারকলিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

sssssssss1-400x260
ডেস্ক রিপোর্টঃ

নূন্যতম মূল মজুরি ১০ হাজার টাকা করা ও সারা দেশে গার্মেন্ট শ্রমিক ছাটায়ের প্রতিবাদে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল  শ্রম প্রতিমন্ত্রীকে  এ স্মারকলিপি জমা দেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে সংগঠনটি  মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সভাপতি সাদেকুর রহমান শামীম। সভাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সাংগাঠনিক সম্পাদক কেএম মিন্টু, জলি তালুকদার প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইকবাল হোসেন।

সবাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাড়িভাড়া বৃদ্ধির ফলে শ্রমিকদের জীনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এ অবস্থায় শ্রমিকদের চলা মুসকিল হয়ে গেছে। তাই অবিলম্বে বর্তমান মজুরি ৫,৩০০ টাকা থেকে বুদ্ধি করে ন্যুনতম মজুরি ১০,০০০ টাকা এবং সর্বসাকূল্যে মজুরি ১৬,০০০ টাকা করার দাবি জানান।

সারাদেশে গার্মেন্ট শ্রমিকদের ছাটায়ের প্রতিবাদ জানান শ্রমিক নেতৃবৃন্দ।  তারা বলেন, অনেক কারখানায় সিনিয়র শ্রমিকদের ছাটাই করা হয়েছে। এ সব শ্রমিক দীঘদিন ধরে কারখানায় কাজ করছে। বেতন বেশি হওয়ার কারণে তাদের ছাটাই করা হচ্ছে। এ এছাড়া ট্রেড ইউনিয়ন করার কারণে বিভিন্ন কারখানায় শ্রমিকদের ছাটাই করা হচ্ছে। নেতৃবৃন্দ এ সব শ্রমিকদের ছাটায়ের প্রতিবাদ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি