আঙুলের ছাপ (বায়োমেট্রিক পদ্ধতি) দিয়ে মোবাইল ফোনের সিম নিবন্ধন কেন অবৈধ নয় এ বিষয় জানার জন্য রয়ের দিন আগামী মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম খায়রুল হকের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে আঙুলের ছাপে সিম নিবন্ধন কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছিলেন আদালত। ঐ রুলের শুনানি শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য রাখা হয়েছে। আজ রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক অপরদিকে রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত অ্যার্টনীজেনারেল মুরাদ রেজা।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে সিম নিবন্ধনে আঙুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করার গত ফেব্রুয়ারি পর্যন্ত আড়াই মাসে দেড়কোটিরও বেশি মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করে মোবাইল ফোন অপারেটরগুলো। আগামী এপ্রিলের মধ্যেই আরো ১১ কোটির বেশি মানুষের আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন করা হবে।
তবে মোবাইল ফোনের সিম ব্যবহার করতে বিশ্বের প্রায় কোনো দেশেই আঙুলের ছাপ জমা দিতে হয় না। সর্বপ্রথম পাকিস্তানে চালুর পর সৌদি আরবেও সম্প্রতি এই ব্যবস্থা চালু হয়েছে।

























































