শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পাইলটের ল্যাপটপ চুরি, দুই বাংলাদেশি প্যারিসে গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

Pilot-laptop-400x273
ডেস্ক রিপোর্টঃ

শ্রীলঙ্কান এয়ার লাইন্সের পাইলটের ল্যাপটপ চুরির জন্য দুইজন বাংলাদেশি নাগরিককে প্যারিস বিমানবন্দর পুলিশ গ্রেফতার করেছে। রোববার পাইলটের ল্যাপটপ চুরির জন্য তাদের গ্রেফতার করা হয়। খবর শ্রীলঙ্কার ডেইলি মিরর ও ডেইলি নিউজের।

গ্রেফতারকৃত দুই বাংলাদেশিকে প্যারিস বিমানবন্দরের কাস্টডিতে রাখা হয়েছে। তারা ফ্রান্স থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। পুলিশ ল্যাপটপটি উদ্ধার করেছে। গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিকদের বয়স ২৫-৩৩ বছর। তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি