শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দ. আফ্রিকায় অনাথাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৮ শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৬

durban20160714113820

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার কাওয়াযুলু-নাতাল প্রদেশের উপকূলীয় শহর ডারবানে অবস্থিত একটি অনাথাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রদেশটির জরুরি সার্ভিস সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জরুরি সার্ভিস সূত্র জানায়, ডারবানের পারলকে অবস্থিত একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ৮ বছরের মধ্যে। এ সময় চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি