শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাপানে ৫.১ মাত্রার ভূমিকম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৬

Japan-bg20160717111324

পূর্বাশা ডেস্ক:

জাপানের ইবারাকি প্রেফেকচারে (পৃথক প্রশাসনিক অঞ্চল) একটি মাঝারি পাল্লার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

রোববার (১৭ জুলাই) সকালে রাজধানী টোকিওর অদূরের প্রেফেকাচরটির জোসো শহরের মিতসুকাইদো রেলওয়ে জংশনের ২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতিরও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি