শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ২ কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৬

Comilla-sm20160810133757

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় দু’টি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটির চালক (৩৫) নিহত হয়েছেন। নিহত চালকের নাম জানা যায়নি।

বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি