
Republican presidential candidate Donald Trump speaks during a campaign stop in Council Bluffs, Iowa, Tuesday, Dec. 29, 2015. (AP Photo/Nati Harnik)
ডেস্ক রিপোর্ট:
অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের দেবেন বলে তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী ঝুঁকিতে পড়তে পারেন। ‘স্পেশাল ডিপোর্টেশন ফোর্স’ গঠনের ঘোষণাও দেন তিনি।
তিনি বলেন, মেক্সিকো সীমান্তে আবারও প্রাচীর তৈরির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কথিত অভিবাসন প্রত্যাশীদের ঠেকানোর জন্য এ সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব করেছেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন, সীমান্ত দেয়াল নির্মাণের শতভাগ ব্যয় বহন করবে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অভিবাসন ইস্যুতে দেওয়া এক বক্তব্যে তিনি এমন দাবি করেন।
এ ভাষণের কয়েক ঘণ্টা আগেই মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনে নিয়েতোর সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, দেয়াল নির্মাণের ব্যয় সংক্রান্ত বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে পরে মেক্সিকোর প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে জানান, তিনি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন তার দেশ মেক্সিকো কোনও অর্থ পরিশোধ করবে না।
তিনি বলেন, ওবামা যেসব অসাংবিধানিক নির্বাহী আদেশ জারি করেছেন তার সবগুলো বাতিল করা হবে। ওবামা ‘দুর্বল ও বোকা’। অবৈধ অভিবাসীদের কারণে ঝুঁকিতে থাকা যুক্তরাষ্ট্রের বাসিন্দারা চাকরি পাচ্ছেন না। অপরাধীদের বিষয়ে তিনি শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়েছেন। সীমান্তে ৫০০০ পোস্ট বাড়ানো হবে, যাতে অবৈধভাবে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। এ জন্য মোতায়েন করা হবে অধিক কর্মকর্তা। ট্রাম্প এ সময়ে অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব দেন। তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করবো, যাতে অন্য দেশগুলো তাদের লোকদের ফেরত নেয়।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে। অবশ্যই যুক্তরাষ্ট্রের ভিসা পদ্ধতি সংস্কার করতে হবে এবং তা করতে হবে মার্কিনিদের স্বার্থের জন্যই। এ সময় প্রেসিডেন্ট ওবামা ও হিলারির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, এখন আমি হিলারির কাছ থেকে শুনতে চাই তিনি কি বলেন। তিনি আসলে যে নীতি বাস্তবায়ন করবেন তা হলো ওবামা কেয়ার/ মেডিকেয়ার। বুধবার অ্যারিজোনার ফিনিক্সে অভিবাসন বিষয়ে এসব গুরুত্বপূর্ণ বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মঞ্চে ডেকে নেন কয়েকজন ‘অ্যাঞ্জেন মম’ বা যুদ্ধে স্বজন হারানো মা, স্ত্রী ও বাবাকে। তারা ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেন।
তারা যখন বক্তব্য রাখছিলেন তখন তাদের উচ্চতা অনুযায়ী মাইক্রোফোনটি উঁচু নিচু করে দিচ্ছিলেন ট্রাম্প নিজেই। বিভিন্ন অনলাইন মিডিয়া এ খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে। বিশেষ করে সিএনএন টেলিভিশন সরাসরি সম্প্রচার করে তা।
বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী সবার জীবন ও আবাসিক মর্যাদাকে আমরা সততার সঙ্গে দেখি। তবে তারপরেই তিনি অবৈধ অভিবাসীদের ফেরাত পাঠানোর বিষয়ে মন্তব্য করেন। আইন অনুযায়ী তাই করা হবে বলেন ট্রাম্প। যারা যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করছে তাদেরকে বিরুদ্ধে অভিযান চালানো হবে। এক্ষেত্রে কোন সাধারণ ক্ষমা দেয়া হবে না।
যুক্তরাষ্ট্রের ভিসা যিনি চাইবেন তার কাছে জানতে চাওয়া হবে অনার কিলিং নিয়ে তার দৃষ্টিভঙ্গি কি? নারীর প্রতি সম্মান, সমকামী, সংখ্যালঘু, মৌলবাদী ইসলামের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি কি। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ আনেন। বলেন, তিনি অবৈধ অভিসাীদের সাধারণ ক্ষমা দিতে চাইছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তকে নিরাপদ রাখতে ব্যর্থ হবেন তিনি। সূত্র: বিবিসি ও সিএনএন
























































