বুধবার,৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ আজ ভুটানের মুখোমুখি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০১৬

pppp

পূর্বাশা ডেস্ক:

এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের প্লে-অফের হোম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে আজ বাংলাদেশ। সন্ধ্যা ৭ টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এক সময়ের দক্ষিণ এশিয়ান ফুটবলের পরাশক্তি বাংলাদেশ ভুটানের কাছে কখনো না হারলেও দেশের মাটিতে আজকের ম্যাচ নিয়ে টেনশনে রয়েছেন লাল-সবুজের ভক্তরা। প্রস্তুতিমূলক ম্যাচে মালদ্বীপের কাছে পাঁচ গোলে হারের পর আজকের ম্যাচের আগে অধিনায়ক মামুনুলের অবসর বেকায়দায় ফেলেছে সমর্থকদের।

কোচ টম সেইন্টফিট ম্যাচের আগের দিন মামুনুল ছাড়াও ২৩ জনের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন নাসির, ইয়ামিনসহ পাঁচ সিনিয়র ফুটবলারকে। কোচের আশা, তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ দলই আক্রমণাত্মক ফুটবল খেলে আজকের ম্যাচ জিতবে।

অন্যদিকে ঢাকায় এসে লম্বা সময়ের প্রস্তুতি নেয়া ভুটানিরা এই ম্যাচ ড্র করে তাদের হোম ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি