শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৬

0915452_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

মার্কিন সেনাবাহিনীর তথ্যমতে, ইয়েমেনে সৌদি জোটের ‌জঙ্গিবাদবিরোধী অভিযানে আল-কায়দার ১৩ সদস্য নিহত হয়েছে। ইয়েমেনের শাবাহ প্রদেশে ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে তিন দফা বিমান হামলায় আল-কায়দা ইন দ্যা অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) ১৩ সদস্য নিহত হয়েছে , মার্কিন সেনা সদরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তবে, ওই হামলার ব্যপারে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং নিহত একিউএপি সদস্যদের নামও প্রকাশ করেনি। জাতিসংঘের হিসাব মতে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ইয়েমেনে যুদ্ধে ৬ হাজার ছয়শ‍’ লোক মারা গেছেন এবং ঘরবাড়ি হারিয়েছেন ৩০ লাখ মানুষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি