মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান


প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৬

unnamed-66-550x343

স্পোর্টস ডেস্ক : ২০০৩ সালে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল পাকিস্তান। এর পর পেরিয়ে গেছে সাতটি বছর। ঘরের মাঠে আর টেস্ট খেলা হয়নি তাদের। সংযুক্ত আরব আমিরাতকে ঘর বানিয়ে খেলতে হচ্ছে হোম সিরিজগুলো। আর এভাবে খেলেই টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলও হয়ে গেছে তারা। এবার আনুষ্ঠানিকভাবে টেস্টের রাজদ-টাও তুলে দেওয়া হলো পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে। সেটি হাতে নিতে মিসবাহও জানিয়েছেন তাঁদের দাবিটা নিজের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান তারা।

সাত বছর আগে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার সেই গাদ্দাফি স্টেডিয়ামেই টেস্টে ‘এক নম্বর’ হওয়ার পুরস্কারটা হাতে নিল পাকিস্তান। লাহোরে উড়ে এসে পাকিস্তানি অধিনায়কের হাতে টেস্টের এক নম্বর দল হওয়ার পুরস্কার ওই রাজদ-টি তুলে দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

সেই রাজদ- হাতে নিয়ে মিসবাহ নিজেই তুলেছেন কথাটা। প্রথমে উচ্ছ্বাসের কথাই বলেছেন, টেস্টে এক নম্বর দল হওয়ার চেয়ে ভালো আর কী হতে পারে! এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ক্রিকেট ক্যারিয়ারের সেরা দিন। র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পুরস্কারটা হাতে পাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গাও আর হতে পারে না।

তারপর নিজের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারায় তাদের আক্ষেপটাও শোনালেন, খেলোয়াড়েরা ঘরের মাঠের দর্শক সমর্থনটা খুব মিস করে। দর্শকেরাও নিজেদের চোখে তাদের দল ও খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা থেকে বঞ্চিত হচ্ছে। তবে আমি আত্মবিশ্বাসী যে পরিস্থিতি পাল্টাবে। আন্তর্জাতিক ক্রিকেট খুব শিগগিরই ফিরবে পাকিস্তানে।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো নিয়ে কিছু বলেননি আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তবে এভাবে বিদেশে ‘হোম’ ম্যাচ খেলে শীর্ষে ওঠায় পাকিস্তানের প্রশংসাই করেছেন তিনি, টেস্টের এক নম্বর স্থানে উঠে যাওয়াটা দুর্দান্ত এক অর্জন। এই রাজদ- সত্যিকার অর্থেই পাকিস্তানের প্রাপ্য। তবে দারুণ ব্যাপার হচ্ছে, পাকিস্তান টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি আদায় করে নিয়েছে সেই ২০০৯ সাল থেকে দেশের মাটিতে না খেলেই। পাকিস্তান বিশ্ব ক্রিকেট অন্যতম আকর্ষণীয় দল। সেরা হওয়ার সব সামর্থ্যই আছে তাদের।

২০০৩ সালে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। সূত্র: ইএসপিএনক্রিকইনফো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি