কলকাতা টোয়েন্টি ফোর রিপোর্ট ঃ
শুধু সীমান্তেই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির রেশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এর মধ্যেই এই সার্জিক্যাল স্ট্রাইক, রীতিমত কপালে ভাঁজ ফেলেছে বিশ্বের প্রথমসারির দেশগুলির রাষ্ট্রনেতাদের কপালে। যদিও ইতিমধ্যে ২২টি দেশকে সার্জিক্যাল অ্যাটাকের তথ্য দিল ভারত। কীভাবে অ্যাটাক কেন আক্রমণ সমস্ত বিষয়ে তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে জঙ্গি-সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা জানিয়েছে, ভারত যেভাবে অভিযান চালিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশ সবসময় ভারতের পাশে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যাঘাতের অধিকার ভারতের রয়েছে। সন্ত্রাস ইস্যুতে যেভাবে একের পর এক দেশ ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে তাতে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের।

























































